পরিচিতি

লায়ন মো. নিলয় পারভেজ (এন পি)

শিল্প উদ্যোক্তা | রাজনৈতিক বিশ্লেষক | মানবাধিকার কর্মী

লায়ন মো. নিলয় পারভেজ একজন বহুমুখী প্রতিভার অধিকারী নেতৃত্বগুণসম্পন্ন ব্যক্তিত্ব, যিনি রাজনীতি, প্রশাসন, ব্যবসা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি উদ্ভাবনী সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে “বাংলাদেশে মৌলিক অধিকার সাংবিধানিক সুরক্ষা: বিচারিক প্রয়োগ ও সীমাবদ্ধতার সমালোচনামূলক বিশ্লেষণ” শীর্ষক বিষয়ে পিএইচডি গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত।

বর্তমান পদবীসমূহ

  • প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান — এনপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড
  • প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান — বেঙ্গল হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল (বিএইচআরআই)
  • পিএইচডি গবেষক (প্রস্তাবিত) — ঢাকা বিশ্ববিদ্যালয়

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

  • আইন: সংবিধান ও প্রশাসনিক আইনে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেছেন।
  • প্রযুক্তি: ডেটা সায়েন্স এবং ডিজিটাল মার্কেটিংয়ে দুটি পোস্ট-গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
  • গবেষণা: ২০২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে “বাংলাদেশে মৌলিক অধিকার সাংবিধানিক সুরক্ষা: বিচারিক প্রয়োগ ও সীমাবদ্ধতার সমালোচনামূলক বিশ্লেষণ” শীর্ষক পিএইচডি গবেষণা শুরু করছেন।।

ব্যবসায়িক ও প্রশাসনিক অভিজ্ঞতা

এনপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে তিনি টেক্সটাইল, আইটি, ম্যানুফ্যাকচারিং, শিপইয়ার্ড, ডেইরি ও এগ্রো, হোটেল ও রিসোর্ট, মিডিয়া, শিক্ষা এবং কনজিউমার পণ্যসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

  • সাবেক বিভাগীয় পরিচালক (গ্রেড–০৪) — প্রতিরক্ষা মন্ত্রণালয় (২০১৬–২০২২)
  • সাবেক কর্মকর্তা — বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (২০১২–২০১৬)

রাজনৈতিক জীবন ও অবদান

২০১৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে সাংগঠনিক কার্যক্রম, রাজপথের আন্দোলন এবং আদর্শিক প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

  • ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত ঢাকা, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ৯৪টি রাজনৈতিক মিথ্যা মামলার আইনি খরচ ও সার্বিক সহায়তা প্রদান করেছেন এবং তা এখনো অব্যাহত রেখেছেন।
  • ২০২২ সালে ফ্যাসিবাদ বিরোধী (দফা এক,দাবি এক – শেখ হাসিনার পদত্যাগ) আন্দোলনে সরাসরি অংশগ্রহণের লক্ষ্যে সরকারি চাকরি থেকে পদত্যাগ।
  • ২০২৪ এর জুলাই গণআন্দোলনে সক্রিয় ভূমিকা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজপথে অংশগ্রহণ।
  • দলের ৩১-দফা রূপরেখা দেশব্যাপী প্রচারে সক্রিয় ভূমিকা।
  • বর্তমানে তিনি তার নিজ উপজেলা বাকেরগঞ্জে দীর্ঘদিন ধরে বঞ্চিত, অবহেলিত এবং প্রান্তিককরণের শিকার দলীয় ত্যাগী নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে এবং অবহেলিত সাধারণ জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে নিরলস কাজ করে যাচ্ছেন।

ব্যক্তিগত ভিশন ও লক্ষ্য

রাজনৈতিক বিশ্লেষণ, মানবাধিকার এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে অভিজ্ঞ একজন পেশাজীবী হিসেবে তিনি বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিসরে আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখার জন্য কাজ করে যাচ্ছেন।