March 28, 2026

বাকেরগঞ্জে শুরু হচ্ছে ডিজিটাল বিপ্লব !
বেকার যুবসমাজের কর্মসংস্থানে ‘নিলয় পারভেজ ফাউন্ডেশন’-এর এক যুগান্তকারী উদ্যোগ।
আমাদের প্রজেক্ট হাইলাইটস:• উন্নত প্রযুক্তি: প্রতিটি ইউনিয়নে ১৪টি হাই-কনফিগারেশন কম্পিউটার (৫৫ ইঞ্চি মনিটরসহ)।
• সম্পূর্ণ ফ্রি কোর্স: কোনো প্রকার ফি ছাড়াই কম্পিউটারের বেসিক কোর্সগুলো শেখানো হবে।
• স্বচ্ছতা: অতিরিক্ত ভিড় এড়াতে লটারির মাধ্যমে (ন্যূনতম এসএসসি পাস) শিক্ষার্থী নির্বাচন।
• সব খরচ আমাদের: ট্রেনিং সেন্টারের ভাড়া এবং প্রশিক্ষকের সম্মানী সম্পূর্ণ বহন করবে ‘নিলয় পারভেজ ফাউন্ডেশন’।
প্রশিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিপ্রতিটি ইউনিয়নের জন্য ১ জন করে দক্ষ প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে।
• যোগ্যতা: কম্পিউটার বিষয়ে দক্ষ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ।
• কাজের সময়: সপ্তাহে ২ দিন (প্রতিদিন ৩টি ব্যাচে মোট ৬ ঘণ্টা)।
• মাসিক সম্মানী: ৬,০০০ — ৮,০০০ টাকা।
• আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের দ্রুত পূর্ণ জীবনবৃত্তান্ত (Resume) ইনবক্সে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
লক্ষ্য ও উদ্দেশ্য:এই প্রকল্পের মাধ্যমে বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়নের বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ডিজিটাল কর্মসংস্থানের পথ সুগম করা।
সার্বিক সহযোগিতায়:• এনপি ইয়ূথ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট
• ইনফোএক্স আইটি লিমিটেড
পরিচালনায়:• বাকেরগঞ্জ স্ট্যাডি সেন্টার
March 26, 2026


বাকেরগঞ্জ পৌরসভা ও ১৪টি ইউনিয়নের সচেতন অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
মাধ্যমিক স্তরের শেষ দুই বছর (নবম ও দশম শ্রেণি) একজন শিক্ষার্থীর জীবন গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কিন্তু অনেক সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী প্রয়োজনীয় প্রাইভেট বা টিউশন থেকে বঞ্চিত হয়।
আপনার সন্তানের পড়াশোনার গতিকে আরও বেগবান করতে আমি একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি।
উদ্যোগের মূল বৈশিষ্ট্য:
• সম্পূর্ণ বিনামূল্যে: বিশেষ বিষয়গুলোর জন্য কোনো টিউশন ফি লাগবে না।
• অভিজ্ঞ শিক্ষক: প্রতিটি ইউনিয়নে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে পাঠদান নিশ্চিত করা হবে।
• সুবিধাজনক সময়: সপ্তাহে অন্তত ৩ দিন ব্যাচভিত্তিক এই পাঠক্রম চলবে।
• সম্মানি: শিক্ষকদের সম্মানি সরাসরি আমি ব্যক্তিগতভাবে প্রদান করব।
অভিভাবকদের প্রতি অনুরোধ:
আপনারা শুধু কষ্ট করে আপনাদের সন্তানকে নিয়মিত ক্লাসে পাঠাবেন। পড়াশোনার খরচ নিয়ে আর ভাবতে হবে না।
আসুন, আমরা সবাই মিলে আমাদের সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেই।

লায়ন মো. নিলয় পারভেজ
চেয়ারম্যান
আলমাস ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা।
February 15 , 2026

প্রিয় বাকেরগঞ্জ উপজেলাবাসী ও সুনাগরিকগণ,
আসসালামু আলাইকুম।
আমি কথা দিয়েছিলাম, ২০২৬ সাল থেকে বাকেরগঞ্জের মাটি ও মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। সেই অঙ্গীকার বাস্তবায়নের পথে আমার প্রথম এবং অন্যতম বড় ‘ড্রিম প্রজেক্ট’ হতে যাচ্ছে- “এনপিএফ আগা বাকের স্পোর্টস একাডেমি”।
আমার লক্ষ্য স্পষ্টঃ বাকেরগঞ্জের যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অন্ধকার থেকে সরিয়ে আনা। আমরা চাই আমাদের সন্তানদের মনোযোগ আবারও সেই ৯০ দশকের সোনালী সময়ের মতো খেলার মাঠে ফিরে আসুক।
আমার পরিকল্পনাঃ
আমার নিজস্ব ট্রাস্টি “নিলয় পারভেজ ফাউন্ডেশন (NPF)”-এর সম্পূর্ণ অর্থায়নে আমরা একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করতে যাচ্ছি। যেখানে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার আধুনিক প্রশিক্ষণ সুবিধা থাকবে।
আমাদের বর্তমান চ্যালেঞ্জ (জমি):
একটি পূর্ণাঙ্গ একাডেমি ও মাঠের জন্য আমাদের ন্যূনতম ২.৫ থেকে ৩ একর (১৫১.২৫ কাঠা-১৮১.৫ কাঠা) জমি প্রয়োজন। শুরুতে জমি ক্রয়ে বিশাল অংকের অর্থ ব্যয় না করে, আমরা সেই অর্থটুকু একাডেমির আধুনিক অবকাঠামো এবং বিশ্বমানের কোচ নিয়োগে ব্যয় করতে চাই। তাই আমরা দীর্ঘমেয়াদী লিজ (Lease) ভিত্তিতে জমির সন্ধান করছি।
সুনাগরিকদের প্রতি আহ্বানঃ
আমি জানি, সমাজ পরিবর্তনের পথে দু-একজন নেতিবাচক মন্তব্যকারী বা বাধা প্রদানকারী থাকবেই। কিন্তু আমি বিশ্বাস করি, বাকেরগঞ্জে সুনাগরিকের সংখ্যাই বেশি। একজন প্রকৃত সুনাগরিক গন্তব্যে পৌঁছাতে বাধা নয়, বরং সহায়তার হাত বাড়িয়ে দিন।
তাই বাকেরগঞ্জের ক্রীড়াপ্রেমী যুবক ও সচেতন নাগরিকদের প্রতি আমার বিশেষ অনুরোধঃ
১. আপনাদের জানামতে লিজ দেওয়ার উপযোগী কোনো জমি থাকলে আমাকে জানান।
২. এই প্রজেক্টটি আরও সুন্দরভাবে সাজাতে আপনাদের সৃজনশীল আইডিয়া শেয়ার করুন।
পরবর্তী পদক্ষেপঃ
খুব শীঘ্রই এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য আমি একটি ‘সহায়ক কমিটি’ গঠন করবো। যারা সরাসরি জমি ও কারিগরি পরামর্শ দিয়ে এই মহৎ কাজে শরিক হতে চান, তারা দ্রুত আমার সাথে ইনবক্সে বা সরাসরি যোগাযোগ করুন।
আসুন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বাকেরগঞ্জের আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ ভবিষৎ গড়ে তুলি।
বিনীত,
লায়ন মো. নিলয় পারভেজ (এনপি)
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান,
নিলয় পারভেজ ফাউন্ডেশন।
শিক্ষাবৃত্তি কার্যক্রম ২০২৬


তর্ক-বিতর্কের ঊর্ধ্বে উঠে আমি শুধু আমার কাজ করে যাচ্ছি।
উন্নয়নের স্বঘোষিত নব্য ও হাইব্রিড রূপকারদের বলুনঃ- এই ধরনের স্থায়ী মানবিক কার্যক্রমে হাত দিতে হলে দায়িত্বশীল হতে হয়। শিক্ষার্থীদের ছবি তুলে সামাজিকভাবে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ এটি প্রতিমাসের ধারাবাহিক উদ্যোগ এবং জাতি গড়ার এক মহৎ কাজ। এবার আবেদন পড়েছে ৯৪টি। যাচাই-বাছাই শেষে কম হলেও ৮৫টি আবেদন টিকবে বলে আশা করছি।
ধরি, জনপ্রতি ন্যূনতম বৃত্তি ৫০০ টাকা (বাস্তবে আরও বেশি দেওয়া হবে)-
৫০০ × ৮৫ = ৪২,৫০০ টাকা
৪২,৫০০ × ১১ মাস = ৪,৬৭,৫০০ টাকা
আমাদের হিসাবে এই পরিমাণ আরও বাড়বে, ইনশাআল্লাহ্।
যেখানে আগে শুধু আমার নিয়ামতি ইউনিয়নে সীমাবদ্ধ ছিলাম, সেখান থেকে এখন শুরু করেছি পুরো বাকেরগঞ্জে, এবং ভবিষ্যতে পুরো বরিশালে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম চালুর ইচ্ছা রয়েছে।
৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে যথাযথ নিয়ম মেনে বাকেরগঞ্জ পৌরসভা ও ১৪টি ইউনিয়ন থেকে শিক্ষাবৃত্তির জন্য আবেদনকারীদের তালিকা সম্পন্ন করা হবে।
গরীব মেধাবী শিক্ষার্থীদের মাসিক শিক্ষাবৃত্তি প্রদান।


পোস্টটি শেয়ার করে বাকেরগঞ্জের প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দিন। ফরম ডাউনলোড করে যথা সময়ের মধ্যে জমা দিতে আপনার এলাকার স্কুল /কলেজ / মাদ্রাসার গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করুন। নিয়মাবলি ফরমে লেখা আছে।
গরিব মেধাবী শিক্ষার্থীদের মাসিক শিক্ষাবৃত্তি প্রদান।
ব্যক্তিগত উদ্যোগে ২০২৬ শিক্ষাবর্ষ থেকে বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়নে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
উপযুক্ত তালিকা তৈরির জন্য বাকেরগঞ্জ পৌরসভা ও ১ থেকে ১৩নং ইউনিয়নের সম্মানিত স্কুল শিক্ষক ও সচেতন নাগরিকদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
৩০শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দের মধ্যে তালিকা সম্পন্ন করা হবে। ডিসেম্বরে যাচাই-বাছাই হবে। অতঃপর নতুন শিক্ষাবর্ষ ২০২৬-এর জানুয়ারি/ফেব্রুয়ারি মাস থেকে নিয়মিত বৃত্তি প্রদান করা হবে।
কোনো অবস্থাতেই শিক্ষার্থী ও অভিভাবকদের পরিচয় কতিপয় ব্যক্তিবর্গ ছাড়া প্রচার করা হবে না।
লায়ন মো. নিলয় পারভেজ (এনপি)
চেয়ারম্যান
নিলয় পারভেজ ফাউন্ডেশন
আলমাস ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা।